লতার হাত থেকে পুরস্কার নেবেন আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের একটা পর্যায়ে তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার একে অপরকে সম্মানিত করবেন তাঁরা। ৩১ মার্চ লতা মঙ্গেশকর ছোট বোন আশা ভোঁসলের হাতে তুলে দেবেন ‘পণ্ডিত হূদয়নাথ আজীবন সম্মাননা’ পুরস্কার। মঙ্গেশকর পরিবারের ছেলে হূদয়নাথ মঙ্গেশকর।সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২৬ অক্টোবর হূদয়নাথের জন্মদিন। গত বছর এই দিনে আশার হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু মেয়ের মৃত্যুর কারণে তখন তা গ্রহণ করতে পারেননি আশা। এবার মুম্বাইতে আশা এই পুরস্কার নেওয়ার পাশাপাশি তিন ঘণ্টা গানও গাইবেন। তবে এই অনুষ্ঠানে লতার কোনো গান গাওয়ার সম্ভাবনা নেই।এর আগে এই পুরস্কার পেয়েছিলেন লতা মঙ্গেশকর। আর তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। টিএনএন।