লতার 'ভারতরত্ন' কেড়ে নেওয়ার দাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ওপর বেশ চটেছেন ভারতের কংগ্রেস দলের এক নেতা। মুম্বাইয়ের কংগ্রেস সভাপতি জনার্দন চান্ডুরকর জানান, ‘সাম্প্রদায়িক শক্তি’র প্রশংসা করে এমন ব্যক্তির নামের পাশে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব মানায় না।
সরাসরি নাম উল্লেখ না করলেও জনার্দন ইঙ্গিতে লতার কাছ থেকে ‘ভারতরত্ন’ ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন।
লতা সম্প্রতি মন্তব্য করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি প্রধানমন্ত্রী পদে দেখতে চান। এটাই ক্ষুব্ধ করেছে জনার্দনকে। তাঁর যুক্তি, ভারতের কিংবদন্তি শিল্পীদের কোনো সাম্প্রদায়িক পক্ষ না নেওয়াই ভালো।
কারণ, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই তাঁদের ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন। পিটিআই।