লন্ডন অলিম্পিকে রহমান জাদু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন লন্ডন বিশ্ব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাজবে ভারতীয় একটি পাঞ্জাবি সংগীত। ২৭ জুলাই অলিম্পিকের উদ্বোধন। উদ্বোধনী সংগীতে সুরের জাদু দেখাবেন এ আর রহমান।জানা গেছে, পাঞ্জাবি সুরে বাজবে উদ্বোধনী সংগীত। পাঞ্জাবি লোকসংগীতের সঙ্গে থাকবে ভাংড়ার প্রভাব। এ আর রহমান ফেসবুকে লিখেছেন, ‘অলিম্পিক গানে সুর দিচ্ছি। ব্রিটেনে ভারতীয় সংগীতের প্রভাবের কথা মনে রেখে একটি পাঞ্জাবি গান এর জন্য বেছে নিয়েছি। ড্যানি বয়েলের ইচ্ছানুযায়ী অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি গাওয়া হবে।’