লন্ডন ও জেনেভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উত্সবৎস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো লন্ডন ও জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। জানা গেছে, আজ ১৭ জুলাই থেকে পাঁচ দিন লন্ডনে এবং ২৪ জুলাই জেনেভায় (সুইজারল্যান্ড) এই উৎসবের আয়োজন করা হয়েছে। উত্সবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সাতটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।উৎসবের ছবিগুলো হলো হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি ও শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ ও ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, নাসির উদ্দীন ইউসুফের একাত্তরের যীশু এবং মোরশেদুল ইসলামের খেলাঘর।