লন্ডন ও নিউজার্সিতে ‘আনন্দ উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ও কে কে এন শিল্পগোষ্ঠীর উদ্যোগে এবার লন্ডন এবং যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে আনন্দ উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে কে কে এন শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক কৌশিক কুমার নাথ এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ভাইস চেয়ারম্যান কৌশিক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আনন্দ উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন। লন্ডনে এই উৎসব হবে ১ থেকে ৩ এপ্রিল আর নিউজার্সিতে ২৮ থেকে ৩০ মে। এসব অনুষ্ঠানে অংশ নেবেন ওস্তাদ আমজাদ আলী খান, গুলজার, পণ্ডিত অজয় চক্রবর্তী, কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ, শান, ওস্তাদ আমান আলী খান, ওস্তাদ আয়ান আলী খান প্রমুখ।