লন্ডন ও পুশান উ ৎ সবে ‘নোবেল চোর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে প্রদর্শনের আগেই নোবেল চোর ছবিটি ৫৫তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উ ৎ সব এবং কোরিয়ার ১৬তম পুশান চলচ্চিত্র উ ৎ সবে দেখানো হবে। লন্ডন উ ৎ সব শুরু হচ্ছে ১২ অক্টোবর। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। জানা গেছে, উ ৎ সবে ১৬ ও ১৭ অক্টোবর দেখানো হবে নোবেল চোর। আর পুশান উ ৎ সব শুরু হবে ৬ অক্টোবর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। উ ৎ সবে নোবেল চোর ছবিটি দেখানো হবে ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে। ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে নোবেল চোর। ২০০৪ সালের মার্চ মাসে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন জাদুঘর থেকে এই নোবেল পদক চুরি হয়।