লন্ডন যাচ্ছে এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে লন্ডন আনন্দ উত্সবে গান গাইতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। লন্ডনে আনন্দ বাজার পত্রিকার আয়োজনে প্রতিবছর বাঙালিদের উত্সব ‘লন্ডন আনন্দ উত্সব’ হয়ে আসছে। এ বছর ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত হবে এ উত্সব অনুষ্ঠানটি। ১৯ মার্চ লন্ডনের উত্তরাঞ্চলের আলেক্সেন্দ্রা প্যালেসের গ্রেট হলে বিকেল পাঁচটায় এ উত্সবের উদ্বোধন হবে। উত্সবের শেষ দিনে সংগীত পরিবেশন করবে এলআরবি। এলআরবির আইয়ুব বাচ্চু জানান, ‘আমরা এর আগে অনেকবার লন্ডনে বাজিয়েছি, তবে এই অনুষ্ঠানে এবারই প্রথম অংশ নিচ্ছি। এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে, মনে হচ্ছে সারা দেশই আমাদের সঙ্গে যাচ্ছে।’ আইয়ুব বাচ্চু ছাড়াও লন্ডনে যাচ্ছেন এলআরবি ব্যান্ডদলের স্বপন, মাসুদ, রোমেল ও শামীম। জানা গেছে, এ অনুষ্ঠানে যোগ দিতে এলআরবি ১৯ মার্চ দিবাগত রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। অনুষ্ঠান শেষ করে ২৩ মার্চ দেশে ফিরে আসবে।