লন্ডনে আজ চালু হচ্ছে জ্যাকসন স্মৃতিসৌধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন-প্রেমীদের জন্য সুখবর। কারণ, আজ বৃহস্পতিবার থেকে বিশ্বের সব জ্যাকসন-প্রেমীর জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে পপসম্রাটের একটি স্মৃতিসৌধ। লন্ডনের দ্য লিরিক থিয়েটারকে ওই শহরের প্রথম স্থায়ী জ্যাকসন স্মৃতিসৌধ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখানে পপসম্রাটের মৃত্যুর পর তাঁর ভক্তরা এসে শেষ শ্রদ্ধা জানিয়েছিল। জ্যাকসনের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন ২০০৯ সালের ব্রিটেন হ্যাজ গট ট্যালেন্ট প্রতিযোগিতায় বিজয়ীরাসহ প্রতিষ্ঠিত অনেক তারকা। পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।