লন্ডনে আনন্দধারার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জুলাই লন্ডনের ওয়েস্ট কেনসিংটনের দি ভবন সেন্টারে বাংলাদেশি শিল্পীদের অনুষ্ঠান আয়োজন করেছে আনন্দধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে নজরুলের গানও। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই অনুষ্ঠানে গান করবেন মিতা হক, লাইসা আহমেদ ও শারমিন সাথী ইসলাম। আর নৃত্য পরিবেশন করবেন প্রেমা। অনুষ্ঠানটি আয়োজন করেছেন প্রবাসী বাঙালি ইমতিয়াজ আহমেদ ও পারভীন কাদেরী। গতকাল মঙ্গলবার রাতে লন্ডনে যাওয়ার আগে মিতা হক জানান, দি ভবন সেন্টারের অনুষ্ঠানটি ছাড়াও তিনি ১৭ জুলাই লন্ডন উদীচীর অনুষ্ঠানে গান করবেন। তিনি শেষ অনুষ্ঠানটি করবেন লিডসে, ২৩ জুলাই। এ ছাড়া লাইসা আহমেদ এবং শারমিন সাথী ইসলামও লন্ডনের কয়েকটি অনুষ্ঠানে গান করবেন। মিতা হক বলেন, ‘প্রবাসী বাঙালিরা নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বছর রবীন্দ্রচর্চা করছে। এ ধরনের আয়োজন রবীন্দ্রচর্চার প্রসারকে আরও এগিয়ে নিয়ে যাবে।’