লন্ডনে বাংলা একাডেমী বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাইরে বাঙালি জনগোষ্ঠীকে বই পড়া এবং দেশীয় সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলা একাডেমী বইমেলা। লন্ডন সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে এ বইমেলা। বইমেলার পাশাপাশি প্রবাসে বাংলা সাহিত্যে অবদানের জন্য এবারই প্রথম যুক্তরাজ্যে বসবাসরত কোনো লেখক কিংবা কবিকে দেওয়া হবে বাংলা একাডেমী সম্মাননা পদক।