লন্ডনে বাংলাদেশি আলোকচিত্রীদের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বাংলাদেশি আলোকচিত্রীকে নিয়ে ‘ডিফাইং দ্য ল’জ অব গ্র্যাভিটি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলছে যুক্তরাজ্যের লন্ডনে। সেখানকার মাল্টিকালচারাল আর্টস ভেন্যু রিচ মিক্সে ৫ মার্চ প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। চলবে ২৮ মার্চ পর্যন্ত।
বাংলাদেশের স্বাধীনতার ৪৪ বছর উপলক্ষে লন্ডনের রিচ মিক্স ‘ফ্রিডম উইক’ নামে একটি কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। আয়োজনে রয়েছে দৃক, মেজোরিটি ওয়ার্ল্ড ও পাঠশালা। ডিফাইং দ্য ল’জ অব গ্র্যাভিটি প্রদর্শনীতে অংশ নেওয়া সাত বাংলাদেশি আলোকচিত্রীর মধ্যে রয়েছেন আবির আবদুল্লাহ, আনিসুল হক, জান্নাতুল মাওয়া, সরকার প্রতীক, শহিদুল আলম, তসলিমা আখতার ও তুশিকুর রহমান।