লন্ডনে যাচ্ছে ‘লালজমিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর লন্ডনের সাউথ গেট এলাকার চেজ সাইটে ৩ অক্টোবর মঞ্চস্থ হবে শূন্যন থিয়েটারের নাটক লালজমিন। ইংল্যান্ডের চিকেনশেড থিয়েটার কোম্পানি আমন্ত্রণ জানিয়েছে নাটকটিকে। মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।লালজমিন নাটকের নাট্যকার ও মঞ্চ নির্দেশক সুদীপ চক্রবর্তী জানান, চিকেনশেড থিয়েটার কোম্পানি ‘দ্বন্দ্ব বিষয়ক নাট্য মৌসুম’ উপলক্ষে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকায় নাটকটির প্রথম প্রদর্শনী হয় ১৯ মে। এরপর দেশের বিভিন্ন জেলায় নাটকটির প্রদর্শনী হয়েছে। তবে এবারই প্রথম দেশের বাইরে নাটকটি মঞ্চস্থ হবে। আগামী ১ অক্টোবর লালজমিন নাটকটি নিয়ে লন্ডন যাচ্ছেন মোমেনা চৌধুরী, সুদীপ চক্রবর্তী ও শব্দ নির্দেশক জুলফিকার খান। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে নাটকটির সৌজন্যমূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।লন্ডনে শূন্যন থিয়েটারের নাটকের প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ব্রিটিশ কাউন্সিল।