লন্ডনে যাননি বুলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার লন্ডনে দ্য ব্লাইন্ড সাইড ছবির প্রথম প্রদর্শনীতে হলিউড-তারকা স্যান্ড্রা বুলকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সেখানে যাননি। এ ছবিতে অভিনয় করেই বুলক এবার অস্কার জয় করেন। তিনি থাকলে ব্রিটেনে ছবিটির একটি ভালো প্রচার হতো। কাজেই সেখানে তাঁর উপস্থিতির বেশ গুরুত্ব ছিল। বুলক সেখানে না যাওয়ার ব্যাপারে অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। লন্ডনে না যাওয়ার জন্য ক্ষমাও চান তিনি। জানা গেছে, স্বামী জেস জেমসের সঙ্গে একজন মডেলের কেলেঙ্কারির খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় বেশ মুষড়ে পড়েছেন তিনি। ওয়েবসাইট।