লন্ডনে শুটিং করতে গিয়ে অসুস্থ মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঠুন চক্রবর্তী গত সোমবার লন্ডনে হাউসফুল-২ ছবির শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পেটে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় পিটার্সবোরোর হাসপাতালে ভর্তি করা হয়। ছবির নির্মাতাদের সূত্রে জানা গেছে, মিঠুন এখন সুস্থ আছেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি লন্ডনে হোটেলে বিশ্রাম নিচ্ছেন। মিঠুনের বড় ছেলে মিমো চক্রবর্তী বলেছেন, ‘বাবাকে সময়মতো হাসপাতালে ভর্তি করার ফলে বড় কোনো বিপদ ঘটেনি। বাবা একটু সুস্থ হলেই দেশে ফিরে যাব।’ হাউসফুল-২ ছবিটি পরিচালনা করছেন সাজিদ খান।