লন্ডনে শো করবেন প্রিয়াঙ্কা ও শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীর্ষস্থানীয় নায়িকার তকমা যাঁর লেগেছে, তাঁর কি ছবি পেতে চাতক পক্ষীর মতো ঊর্ধ্বপানে চেয়ে থাকতে হয়! যেমনটা চাইতে হয়নি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। শাহরুখ খান যেচে পড়ে প্রিয়াঙ্কাকে নিচ্ছেন তাঁর সঙ্গে। কিছুদিন আগে কিং খানের নিজস্ব প্রযোজনার ছবিতে দুজনে মিলে কাজ করলেন। এখন লন্ডনে একটি স্টেজ শো করতে যাচ্ছেন শাহরুখ। তাতে প্রিয়াঙ্কাকেও ডাকলেন। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠানটি হওয়ার কথা। কিন্তু লন্ডনে সাম্প্রতিক দাঙ্গার কারণে অনুষ্ঠানটি মূলতবি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই জুটিকে বিশাল ভরদ্বাজের টু স্টেটস এবং ডন ২ ছবিতে দেখা যাবে। ওয়েবসাইট।