লন্ডনে স্টুডিওতে হানা দিল বিবারের ৩০০ ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার ‘টিন সেনসেশন’ খেতাব কেন পেয়েছেন, তাঁর আরেকটি প্রমাণ মিলল। একনজর কাছ থেকে দেখার জন্য সম্প্রতি লন্ডনের আইটিভি স্টুডিওতে হানা দিয়েছেন বিবারের ৩০০ জন নারীভক্ত।ব্রিটিশ কৌতুকাভিনেতা ও টিভিব্যক্তিত্ব অ্যালান কারের ‘অ্যালান কার’স সামার স্পেক্ট্যাকুলার’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিতে আইটিভি স্টুডিওতে হাজির হন বিবার। কীভাবে যেন খবরটি পৌঁছে যায় তাঁর ভক্তদের কাছে। ব্যস, একনজর দেখার জন্য সেখানে হানা দেয় অন্তত ৩০০ জন ভক্ত। মজার বিষয় হলো প্রত্যেক ভক্তই নারী এবং তাঁদের বয়স ১৩ থেকে ১৯-এর মধ্যে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, ‘বিবার ভেতরে আছেন জানার পর স্টুডিওর গেটের সামনে ভিড় করতে থাকেন তাঁর ভক্তেরা। একপর্যায়ে প্রায় ৩০০ জন ভক্ত ১৮ বছর বয়সী বিবারকে একনজর কাছ থেকে দেখার জন্য উন্মত্ত হয়ে ওঠেন।’সূত্রটি আরও জানিয়েছে, ‘সেসব টিনেজ তরুণীদের কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। আরও ভয়ংকর বিষয় হলো ভিড় সামলানোর জন্য সে সময় মাত্র তিনজন নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। য-াই হোক, শেষমেশ এই বিশৃঙ্খল অবস্থার অবসান ঘটে স্টুডিওর মূল ভবনের দরজাগুলো বন্ধ করে দেওয়ার পর।’