থিয়েটারের (বেইলি রোড) নাটক মুক্তি আজ মঞ্চস্থ হবে লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে। এখানে টাওয়ার হ্যামলেটস আয়োজন করেছে নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা ২০১৩’।
গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি ও থিয়েটার নাট্যদলের পরিচালক রামেন্দু মজুমদার জানান, লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটসের আমন্ত্রণে থিয়েটার এই উৎসবে অংশ নিচ্ছে। সহযোগিতা করছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
লি ব্লেসিংয়ের মূল ইংরেজি নাটক থেকে মুক্তি বাংলায় রূপান্তর করেছেন মিজারুল কায়েস। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নাটকের চারটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী ও তানভীন সুইটি।