লন্ডনে 'শুনতে কি পাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ মিউজিয়ামে অনুষ্ঠেয় জলবায়ু এবং নৃতত্ত্ব সম্মেলনে রয়্যাল অ্যানথ্রোপলজিক্যাল ইনস্টিটিউট কর্তৃক আমন্ত্রিত হয়েছে কামার আহমাদ সাইমনের ছবি শুনতে কি পাও। আজ ২৭ মে রাত ৮টা ৩০ মিনিটে উইকেন্ড-প্রাইম টাইমে লন্ডনের ঐতিহ্যবাহী বার্থা-ডক হাউসে প্রদর্শনী হবে ছবিটির।
প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে কামারকে আমন্ত্রণ জানিয়েছেন রয়্যাল অ্যানথ্রোপলজিক্যাল ইনস্টিটিউটের ফিল্ম অফিসার ক্যাতেরিনা সারতোরি। সেই আমন্ত্রণপত্রে তিনি লিখেছেন, ‘ছবিটি দেখাতে আমরা খুবই আগ্রহী, কারণ এটা প্রাসঙ্গিক এবং একটা অসাধারণ কাজ, যার নৃতাত্ত্বিক উপলব্ধি আর সিনেমাটোগ্রাফি অনন্য।’
লন্ডনে ছবিটির আমন্ত্রণে নিজের অনুভূতি জানাতে গিয়ে কামার বলেন, ‘ছবিটার বিশ্ব অভিষেক হয়েছে ৪০ মাসেরও বেশি, আমন্ত্রিত হয়েছে তার চাইতেও বেশি উৎসবে এবং এখনো কোথাও না কোথাও ছবিটা আমন্ত্রিত হচ্ছে, প্রদর্শিত হচ্ছে। একজন নির্মাতার এর চাইতে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? আমার মনে হয়, সিনেমাকে যাঁরা ভালোবাসেন, ভালোবেসে যাঁরা সিনেমায় আসেন, তাঁদের সবার জন্যই এটা সুখবর।’