লরিয়েলের পণ্যদূত ডানস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারস্টেন ডানস্ট
কারস্টেন ডানস্ট

সুপারম্যান-এর জান ম্যারি জেনের চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি। ২০১১ সালে মেলানকোলিয়া ছবিটি দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শক-সমালোচকদের। সেই কারস্টেন ডানস্ট লরিয়েলের প্রথম আন্তর্জাতিক পণ্যদূত হিসেবে চুক্তি করলেন খ্যাতনামা এই প্রতিষ্ঠানটির সঙ্গে।
বিশ্বের উল্লেখযোগ্য এই কসমেটিক ও প্রসাধনী প্রতিষ্ঠানটির হয়ে ডানস্ট একাধিক বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নেবেন। লরিয়েলের দূত হতে পেরে উচ্ছ্বাস ফেটে পড়েছে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর কণ্ঠে। বিশ্বব্যাপী পোস্টার-বিলবোর্ডে ডানস্টের ছবি ছড়িয়ে যাবে, এটা তো তাঁর জন্য অবশ্যই খুশির কারণ। তবে এও শোনা যাচ্ছে, পণ্যদূত হওয়ার চুক্তির বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকাও পেয়েছেন ডানস্ট। চায়না ডেইলি।