লরেন্স-হল্টের দূরের প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস হল্টের সঙ্গে জেনিফার লরেন্স
নিকোলাস হল্টের সঙ্গে জেনিফার লরেন্স

চুটিয়ে প্রেম চলছে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ও ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টের মধ্যে। ২৩ বছর বয়সী লরেন্স থাকেন যুক্তরাষ্ট্রে। আর তাঁর চেয়ে এক বছরের বড় হল্টের বসবাস যুক্তরাজ্যে। তবে দূরত্ব তাঁদের প্রেমে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং দূরত্বই তাঁদের প্রেমকে শক্তিশালী করেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন ‘হাঙ্গার গেমস’ তারকা জেনিফার লরেন্স।

‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ ছবিতে তিন বছর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন লরেন্স ও হল্ট। সে সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। দুই বছর পর প্রেমে সাময়িক বিরতি টানে এ জুটি। এরপর ‘এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট’ ছবিতে আবার একসঙ্গে অভিনয়ের সুযোগ আসে তাঁদের। ছবিটিতে একসঙ্গে অভিনয়ের পাশাপাশি ছয় মাস দূরে থাকার পর ভেঙে যাওয়া প্রেমও জোড়া লাগান তাঁরা। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে।

জেনিফার লরেন্সের সঙ্গে নিকোলাস হল্ট
জেনিফার লরেন্সের সঙ্গে নিকোলাস হল্ট



হল্টের সঙ্গে প্রেম নিয়ে সম্প্রতি বেশ খোলামেলাভাবেই কথা বলেছেন লরেন্স। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘দূরত্ব আমাদের প্রেমে কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। বরং আমাদের প্রেমকে আরও দৃঢ় করেছে। যখন আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, তখন একে অন্যকে একদমই পাত্তা দিই না। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য হাতে কাজ থাকলে আমরা নির্দ্বিধায় একে অন্যকে অবজ্ঞা করতে পারি। এতে আমাদের মনে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি মেইল ডটকম।

লরেন্স আরও বলেন, ‘ফোনে কথা বলার পাশাপাশি এসএমএস ও স্কাইপির মাধ্যমে আমাদের মধ্যে যোগাযোগ হয়। ফিরতি এসএমএস কিংবা ফোন কলের জন্য আমরা উন্মত্ত হয়ে থাকি না। সময়-সুযোগমতো যোগাযোগ হলেই আমরা সন্তুষ্ট। মাঝেমধ্যে আমরা ভাবি, যদি এক শহরে থাকতাম তাহলে কী করতাম! নিঃসন্দেহে আমরা এক ছাদের নিচেই বসবাস করতাম।’