লরেন্সের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

সময় এখন তাঁরই। মাত্র ২৩ বছর বয়সেই মহাতারকার খ্যাতি পেয়েছেন। অস্কার বগলদাবা করেছেন। ঝুলিতে আছে একের পর এক বড় বাজেটের ছবি। সব জীবনের আঙিনায় সব সময় বৃহস্পতির শীতল ছায়াই পড়ে না। শনির রুদ্ররূপও দেখতে হয়। এই বাস্তবতা জেনিফার লরেন্স ভালো করেই জানেন। আর জানেন বলেই বলছেন, ‘একজনকে আজীবন ভালোবাসা যাবে, আমি এটা মোটেও বিশ্বাস করি না। আমার তো বরং মনে হয়, লোকের এখনই আমার ওপর ঘেন্না ধরে গেছে। চারদিকে আমার ছবি, আমার সাক্ষাৎকার।’