লরেন্সের খেলা এবার ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান ছবির পোস্টার
হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান ছবির পোস্টার

এ এক অদ্ভুত খেলা, যার সামনে জীবন-মৃত্যু সবই তুচ্ছ! এ জন্যই গেল দুই বছরেও এর মোহ থেকে বেরোতে পারেনি দর্শক। অদ্ভুত এই খেলার নাম হাঙ্গার গেমস, প্রতিবারের মতো এবারও যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সকে। হাঙ্গার গেমস ছবির তৃতীয় কিস্তি আসছে ঢাকায়। কাল শুক্রবার থেকে ছবিটি চলবে স্টার সিনেপ্লেক্সে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এর প্রিমিয়ার শো।
হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান আন্তর্জাতিকভাবে মুক্তি পায় গত ২১ নভেম্বর। মুক্তির এক মাসের মাথায় হলিউড বক্স অফিসে সাড়া ফেলা ছবিটি ঢাকায় আসছে। আগের ছবিগুলোর মতো এবারের পর্বেও দেখা যাবে জস হাচারসন, লিয়াম হেমসওর্থ, উডি হারেলসন আরও অনেককে।