লস অ্যাঞ্জেলেসে বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার পাওয়ার পর এক অর্থে হলিউড জয় করা হয়ে গেছে এ আর রহমানের। বাকি ছিল সত্যিকারভাবে হলিউডে নিজের একটা বাড়ি। সেটাও হয়ে গেল এবার। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগর হিসেবে খ্যাত লস অ্যাঞ্জেলেসে নিজের জন্য অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। এ আর রহমানই প্রথম ভারতীয় সংগীত তারকা, যিনি লস অ্যাঞ্জেলেসে অ্যাপার্টমেন্ট কিনলেন। নিজের বাড়িকে স্টুডিওর আদলে তৈরি করেছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নানা কাজে প্রায়ই লস অ্যাঞ্জেলেসে আসতে হয় রহমানের। সে কারণেই এই নগরে নিজের একটি অ্যাপার্টমেন্ট দরকার ছিল তাঁর। ওয়েবসাইট।