লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন অ্যাডেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি দিন হয়নি স্যার পল ম্যাকার্টনির বাসাটি কিনে নিয়েছিলেন। তবে ওই বাসায় থাকছেন না যুক্তরাজ্যের জনপ্রিয় শিল্পী অ্যাডেলে। এবার থিতু হওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ সিদ্ধান্ত পাঁচ মাস বয়সী ছেলে অ্যাজেলোর কথা ভেবেই। অ্যাডেলে ভালো করেই জানেন, সন্তানের সুনিশ্চিত বেড়ে ওঠার জন্য লস অ্যাঞ্জেলেস খুব উপযুক্ত জায়গা। এ ছাড়া বাসাতেই নিজের স্টুডিও বানানোর কথাও ভাবছেন এই তারকা। ব্যাং শোবিজ।