লা গ্যালারিতে 'অপরূপ নদী ও মাটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে ‘অপরূপ নদী ও মাটি’ প্রদর্শনী দেখছেন কয়েকজন ​দর্শক l প্রথম আলো
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে ‘অপরূপ নদী ও মাটি’ প্রদর্শনী দেখছেন কয়েকজন ​দর্শক l প্রথম আলো

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় তিন দিনের একটি আর্ট ক্যাম্প। গত নভেম্বরের সেই আর্ট ক্যাম্পে অংশ নেন বেশ কয়েকজন নবীন ও প্রবীণ শিল্পী। বাংলাদেশের নদী ও মাটিকে ভেবেই তাঁরা আঁকেন প্রাকৃতিক সৌন্দর্য, ঋতুবৈচিত্র্য, গ্রামীণ সবুজের ছবি। সেসব নিয়ে ধানমন্ডির ফরাসি সংস্কৃতি চর্চাকেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে গত শুক্রবার শুরু হয়েছে প্রদর্শনী ‘অপরূপ নদী ও মাটি’।
প্রদর্শনীতে রয়েছে আবদুল মান্নান, নাসিম এ নাদভী, নাসিমা খানম কুইনি, লায়লা শারমিন, শামীম সুব্রানা, আশরাফুল হাসান, উত্তম কুমার রায়, আজমীর হোসাইন, আনিসুজ্জামান মামুন, রেজা কে চৌধুরী, ইশতিয়াক তালুকদার, আবদুল্লাহ্ আল বশির, সোহাগ পারভেজ, শাহনূর মামুন, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, সুলতান ইশতিয়াক, সৌরভ চৌধুরী ও ফাহমিদা খাতুনের অ্যাক্রিলিকে আঁকা ৩৫টি চিত্রকর্ম। ২০ জুলাই পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে। লা গ্যালারি খোলা থাকে সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।