লাইফহাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্টারনেটিভ রকপ্রেমী শ্রোতাদের কাছে লাইফহাউস একটি পরিচিত নাম। এক যুগেরও বেশি সময় ধরে তারা অসংখ্য সুন্দর গান সৃষ্টি করেছে। ‘আনন্দ’-এর পাঠকদের জন্য আজ দলটি সম্পর্কে লেখা হচ্ছে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জেসন ওয়েড, তাঁর প্রতিবেশী বেইজিস্ট সার্জিও অ্যান্ড্রেভ ও জন ডিফ পামার মিলে ব্লিস নামের একটা গানের দল গঠন করেন। এই ব্লিস পরবর্তী সময়ে লাইফহাউসে রূপান্তরিত হয়। ব্লিসে থাকাকালে তাঁরা স্থানীয় অনেক স্কুল-কলেজে গান পরিবেশন করেন। পরবর্তী সময়ে কলিন হেইডেন ও অ্যারন লর্ড তাঁদের সঙ্গে যুক্ত হন। কিছুদিনের মধ্যেই লোকমুখে তাঁদের কথা রন এনিয়েলো নামের এক প্রযোজকের কানে যায়। তিনি তাঁদের জুড কোলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবং জুড কোল তাঁদের ড্রিমওয়ার্কস রেকর্ডসের সঙ্গে পরিচয় করান। তাঁদের অর্থায়নে ১৯৯৮ সালে ব্লিসের প্রথম ডেমো গান করা হয়। এর মধ্যে কিছু রেকর্ড মিলিয়ে পরবর্তী সময়ে ডিফস লাকি ডে ইপি বের করা হয়। পরে ব্লিসের কনসার্টেই মূলত ইপি বিক্রি হয়ে যায়। এ ছাড়া বন্ু্লমহল ও সংগীত মহলেও বিক্রি হতো। ২০০৩ সালে ব্লিস তাদের নাম পরিবর্তন করে ‘লাইফহাউস’ রাখে। লাইফহাউস নামটি বেছে নেওয়ার কারণ হিসেবে তাঁরা যা বলেন তা হলো, তাঁরা একসঙ্গে গান বা ব্যক্তিগতভাবে গান করেন নিজেদের জীবন অথবা অন্য কারও জীবন নিয়ে কথা বলতে। এ কারণেই জীবনের গান নিয়ে তাঁরা নিজেদের লাইফহাউস বলে ঘোষণা করেন। লাইফহাউস ২০০১ সালে অত্যন্ত জনপ্রিয় গান ‘হ্যাঙ্গিং বাই অ্যা মোমেন্ট’ বের করে, যা সে সময় বিলবোর্ডের শীর্ষ ১০০ গানের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে। এখন পর্যন্ত তাঁদের অ্যালবাম পাঁচ মিলিয়নের বেশি বিক্রি হয়। বর্তমান সদস্যরাজেসন ওয়েড—লিড ভোকাল, রিদম গিটার (১৯৯৯ থেকে বর্তমান) রিক উলস্তেনহুম—ড্রামস পারকাশন (২০০০ থেকে বর্তমান) ব্রাইস সোডারবার্গ—বেইজ গিটার (২০০৪ থেকে বর্তমান)বেন ক্যারি—লিড গিটার (২০০৯ থেকে বর্তমান) অ্যালবামডিফস লাকি ডে (ব্লিস নামে)-১৯৯৯নো নেম কেস-২০০০স্টানলি ক্লাইম্বফল-২০০২লাইফহাউস-২০০৫হু উই আর-২০০৭স্মোক অ্যান্ড মিরর-২০১০আলমেরিয়া-২০১২ মনোয়ারুল হক