লাকী আখান্দে্র জন্য কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকী আখান্দ্‌
লাকী আখান্দ্‌

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দে্র সম্মানে আয়োজন করা হয়েছে কনসার্ট। তাঁর চিকিৎসার জন্য ভক্ত-অনুরাগীদের এগিয়ে আসতে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ্’ নামের এই কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ১৬ ও ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী এই কনসার্টে গান গাইবে প্রায় ৩০টি ব্যান্ড দল। কনসার্টে লাকী আখান্দে্র গাওয়া সারা জীবনের গানগুলোর রয়্যালটির দাবিও তুলবেন আয়োজকেরা।
প্রথম দিন সন্ধ্যায় গাইবে শিল্পী তাহসানের দল ‘তাহসান দ্য ব্যান্ড’। দুই দিনে অংশ নেওয়া অন্য ব্যান্ডগুলো হলো নকশীকাঁথা, আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেজ, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন। এ ছাড়া আরও অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
কনসার্টের সমন্বয়কারী আবদুল্লাহ আল ইমরান প্রথম আলোকে জানান, ৫০ টাকা থেকে শুরু করে যেকোনো অঙ্কের অর্থসাহায্য দিয়ে কনসার্টে প্রবেশ করা যাবে। তাঁদের ইচ্ছা ন্যূনতম ১০ লাখ টাকা সংগ্রহ করে শিল্পীর পরিবারের হাতে তুলে দেওয়া।
ক্যানসারে আক্রান্ত লাকী আখান্দ্কে থাইল্যান্ডের একটি হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হয়। এতে তাঁর শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়। অর্থের অভাবে পরবর্তী কেমো দেওয়া থেকে বিরত আছে তাঁর পরিবার।