লাকী আখান্দ্ স্মরণে গান ও কবিতার যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান ও কবিতার যুগলবন্দী পরিবেশনায় গতকাল সন্ধ্যায় স্মরণ করা হলো বরেণ্য সংগীতশিল্পী লাকী আখান্দ্কে। হাসান মাহমুদের গান ও কবিতার আশ্রয়ে সাজানো হয় স্মরণানুষ্ঠানটি। সঙ্গে লাকী আখান্দের গানের পরিবেশনা। ইয়েস বাংলাদেশ ও স্বপ্নকুঁড়ি যৌথভাবে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। লাকী আখান্দ্কে নিবেদিত আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি প্রমুখ।
আলোচনা শেষে গান ও কবিতা শোনান হাসান মাহমুদ। শুরুতেই গেয়ে শোনান লাকী আখান্দের দুটি জনপ্রিয় গান ‘আগে যদি জানতাম’ ও ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’। নিজের লেখা ও সুর করা গানও পরিবেশন করেন তিনি।