লাকী ইনাম ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকী ইনাম। প্রথম মঞ্চে অভিনয় ১৯৭২ সালে। দল নাগরিক নাট্যসম্প্রদায়। প্রথম নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এরপর গ্যালিলিওসহ একাধিক নাটকে অভিনয়। নাগরিক নাট্যসম্প্রদায়ে টানা ২৪ বছর অভিনয়। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এসে নতুনভাবে নাগরিক নাট্যাঙ্গন দল গঠন। দলের প্রথম কাজ খোলস। নাটকটি লেখার কাজও লাকী ইনামের। সেই থেকে নাগরিক নাট্যাঙ্গনের হয়ে নিরলস চালিয়ে যাচ্ছেন নির্দেশনা ও অভিনয়। থিয়েটারের এই দীর্ঘ জীবনের নানা কথা নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। মঞ্চে নিজের প্রিয় চরিত্রআমি দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। এই দীর্ঘ জীবনে একাধিক নাটকে অভিনয় করেছি, চরিত্রও করেছি একাধিক। তবে আমার অভিনীত প্রিয় চরিত্র নাগরিক নাট্যসম্প্রদায়ের গ্যালিলিও গ্যালিলি নাটকের ভার্জিনিয়া, নূরলদীনের সারাজীবন নাটকের আম্বিয়া এবং নাগরিক নাট্যাঙ্গনেরসরমা নাটকের কণা চরিত্রগুলো। নিজের দলে মনে রাখার মতো নাটকনিজের দলে প্রিয় নাটক বলতে গেলে বলব প্রাগৈতিহাসিক নাটকটির কথা। নাটকটি থিয়েটার অঙ্গনে মাইলফলক হিসেবে অবস্থান করছে বলে আমি মনে করি। এ ছাড়া রয়েছে আমার দলের খোলস, গোলমাথা চোখামাথা নাটকগুলো। নাগরিক নাট্যসম্প্রদায়ে থাকাকালীন মোহনগরী নাটকটি আমার খুবই পছন্দ ছিল। তবে নাটকটি বেশি মঞ্চস্থ হয়নি।দলের বাইরে...দলের বাইরে মনে রাখার মতো নাটকের কথা বলতে গেলে প্রথমে বলব থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির কথা। এ ছাড়া আরও কিছু নাটক আমার মনে গেঁথে আছে; সেগুলো হলো—থিয়েটারের যুদ্ধ এবং যুদ্ধ, ঢাকা থিয়েটারের কীর্তনখোলা, নিমজ্জন নাটকগুলো। প্রিয় সহশিল্পীআমার ৪০ বছরের থিয়েটারজীবনে একাধিক ভালো অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। আলী যাকের, আসাদুজ্জামান নূর, আতাউর রহমান—এঁদের সঙ্গে অভিনয় করেছি। তাঁদের সঙ্গে কাজ করার স্মৃতি এখনো উজ্জ্বল। এ ছাড়া প্রিয় সহশিল্পীর তালিকায় আরও আছেন আল মামুন, মাহমুদুল ইসলাম সেলিম, নুরুল হাসনাত জিলানী, সাজ্জাদ রেজা, ইনামুল হক।আপনি দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছেন, নির্দেশনা দিচ্ছেন। কোনটিতে বেশি সচ্ছন্দ। অভিনয়ের চেয়ে নির্দেশনাটাই বেশি পছন্দ করছি। নির্দেশনা নিয়েই এখন ব্যস্ত। তবে ফাঁকে ফাঁকে অভিনয়ও করি। সাম্প্রতিক সময়ে নির্দেশনা দিয়েছি পুষি বিড়াল ও প্রকৃত একজন মানুষ নাটকে। এর আগে নির্দেশনা দিয়েছি সেই সব দিনগুলি। সামনে রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে মুক্তির উপায় নামে একটি নাটকের নির্দেশনা দেব। নাটকটির নাট্যরূপের কাজটি আমিই করছি। এই নাটকে আমি অভিনয়ও করব।