লাক্সের সুবর্ণজয়ন্তী উদযাপন ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ ঘোষণা

লাক্সের সুবর্ণজয়ন্তী উদ্যাপন আর লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪
আয়োজনের ঘোষণা দেওয়া হলো গতকাল রোববার সন্ধ্যায়। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেআয়োজিত এই অনুষ্ঠানে এসেছিলেন বিভিন্ন সময়ের লাক্স তারকা ও শুভেচ্ছাদূতেরা। সঙ্গে আরও ছিলেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে। অনুষ্ঠানের ফাঁকে ছিল আড্ডা আর ছবি তোলার পালা। তেমনি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দীকরেন কবির হোসেন
লাক্স বুক অব বিউটি বইয়ের মোড়ক খোলেন বিভিন্ন সময়ের লাক্স তারকা মেহজাবিন, কুসুম শিকদার, ঈশিতা, অপি করিম, পপি, শামীম আরা নীপা ও নূতন। তাঁদের সঙ্গে (মাঝে) এশিয়াটিক থ্রি সিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকর্মকর্তা আলীযাকের এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকার

লাক্স তারকা বিন্দু, মীম ও বাঁধন

লাক্স তারকাদের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন সংগীতশিল্পীরাও।অনুষ্ঠানের ফাঁকে আড্ডায় এলিটা, কোনাল, কনা ও তাহসান

রূপবিশেষজ্ঞ কানিজ আলমাসের সঙ্গে অভিনয়শিল্পী দীপা খন্দকার, সুইটি, তারিন ও শারমিন শীলা

অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশ নেন লাক্স তারকারা