লাখ ডলারের ব্রেসলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেয়সীর জন্য লোকে কত কী-ই না করে! কেউ বিশ্বসংসার খুঁজে পেতে আনে এক শ আটটা নীলপদ্ম। আর গায়িকা টেলর সুইফটের জন্য হলিউড অভিনেতা জ্যাক গিলেনহাল (৩০) এনেছেন হীরকখচিত সাদা সোনার একটি ব্রেসলেট। ১৩ ডিসেম্বর ছিল সুইফটের ২১তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় উপহারটা তাঁর হাতে তুলে দেন জ্যাক। ৩০ ক্যারটের ব্রেসলেটটি কিনতে এক লাখ ডলার খরচ হয়েছে বলে জানা গেছে। উপহারের তালিকায় আরও ছিল—সুইফটের প্রিয় বিখ্যাত কোনা কফি, কফি গ্রাইন্ডার ও কফি মেকার এবং আকর্ষণীয় একটি কার্ড। ওয়েবসাইট।