লাগানের গুরুন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজেশ বিবেক
রাজেশ বিবেক

রাজেশ বিবেক চলে গেলেন। দু দশক ধরে বলিউডের অংশ হয়ে যাওয়া এই অভিনেতা গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হায়দ্রাবাদে একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সময় তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল।

রাজেশ বিবেককে বাংলাদেশের দর্শক চেনে আমির খানের লাগান ছবিটির সূত্রে। সে ছবিতে ‘গুরুন’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। শাহরুখ খানের স্বদেশ ছবির পোস্টমাস্টার চরিত্রে তাঁর অভিনয়ও মনে থাকবে অনেকের।

আজ তাঁর শেষকৃত্য হবে মুম্বাইতে। টাইমস অব ইন্ডিয়া