লাবণ্য ও বনলতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি লাবণ্য ও বনলতা। লিখেছেন মশিউল আলম। পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকী, বিদ্যা সিনহা সাহা মীম।মোটরসাইকেলে চড়ে এক তরুণ প্রায়ই আসে বনলতাদের পাড়ায়। ছেলেদের সঙ্গে সে আড্ডা দেয়, তার বেশভূষা, চুলের স্টাইল সব আধুনিক। সে বনলতার পিছু নেয়। বনলতা যেখানে যায়, তার পিছু পিছু মোটরসাইকেল হাঁকিয়ে সেও যায়। বনলতা তাকে ভ্রুক্ষেপ করে না। কিন্তু একদিন বনলতা উধাও হয়ে যায়। পাড়ার নানাজন নানা কথা বলে। লাবণ্য দাশও বনলতাকে নিয়ে নিন্দাসূচক মন্তব্য করে। বনলতার চলে যাওয়ার খবর শুনে বিষণ্ন হয়ে পড়ে জয়ন্ত। একা এক নদীর পাড়ে বসে বনলতার কথা ভাবতে থাকে। আট বছর পর বন্ধুর বাড়ি বেড়াতে এসে বনলতার দেখা পায় সে।