লাভ অ্যাট ফার্স্ট সাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল নাইনে আজ রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক লাভ অ্যাট ফার্স্ট সাইট। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ। অভিনয় করেছেন আরফান নিশো, তিশা, প্রীতম প্রমুখ।
সাব্বির সহজভাবে যে মেয়েকেই বন্ধু বানিয়েছে, কয়েক দিনের ব্যবধানে মেয়েটি তাকে ভালোবেসে ফেলে। একদিন সাব্বির ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ায়। দেখতে পায়, পাশের বাসায় একটা মেয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। সাব্বির মেয়েটার চেহারা বুঝতে পারে না। তার দুরবিন মেয়েটার বারান্দার দিকে তাক করে।