লাভ লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে বিরতিহীন নাটক লাভ লেন। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তাহসান, তিশা, ঊর্মিলা, সাবেরী আলম প্রমুখ। অর্ণব মায়ের খুব আদরের ছেলে। উচ্চতর পড়াশোনার জন্য লন্ডন যাওয়ার পরিকল্পনা করছে সে। কিন্তু ছেলে কীভাবে লন্ডন গিয়ে থাকবে, এই চিন্তায় মা অস্থির। তিনি এবার ছেলের জন্য পাত্রী দেখা শুরু করেন। তেমনই এক পাত্রী তানিশা। ছেলেকে নিয়ে পাত্রীকে দেখতে যান মা। তানিশা অর্ণবকে তার রুমে নিয়ে জানিয়ে দেয়, সে আরেকটি ছেলেকে ভালোবাসে। আর এ কথা সে অর্ণবকে গোপন রাখার জন্য অনুরোধ করে। তারপর?