লাভার ইন ম্যানভিলের নায়িকা তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পাঠ্যবইয়ের মাদার ইন ম্যানভিলের গল্পটি অনেকেরই পড়া আছে। গল্পটিতে দেখানো একটি ছেলে তাঁর মাকে বিভিন্নভাবে নিজের মনের কল্পনায় এনে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে থাকে। এবার এ গল্পটির আদলে তৈরি করা হচ্ছে ভিডিও ফিকশন লাভার ইন ম্যানভিল। এটাকে অনেকটা মাদার ইন ম্যানভিলের লাভার ভার্সন হিসেবেই বলতে চাচ্ছেন পরিচালক আশফাক নিপুণ।ভিডিও ফিকশনটিতে একজন প্রেমপাগল ছেলে তাঁর প্রেমিকাকে বিভিন্নভাবে কল্পনা করতে থাকে। এই কল্পনা একটা পর্যায়ে ভীষণ রকম জটিলতার দিকে চলে যায়। বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায় সামনের দিকে, তবে শেষের দিকে বেশ কিছু চমকও থাকবে বলে পরিচালক জানান। তিনি এও বলেন, ‘লাভার ইন ম্যানভিল নাটকটি আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বিবেচনা করেই তৈরি করা হবে।’ভিডিও ফিকশনটিতে কল্পনার প্রেমিকা হিসেবে আছেন তিশা এবং প্রেমপাগল ছেলের ভূমিকায় অভিনয় করবেন মুসাফির।এ মাসের শেষ দিক থেকে ভিডিও ফিকশনটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।