লারা ও ভুপতির বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের নায়িকা লারা দত্ত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র টেনিস তারকা মহেশ ভুপতি। এত দিন তাঁদের মেলামেশা শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। দুজনই মুম্বাইয়ের বান্দ্রায় পালি হিলের বহুতল ভবনের একই ছাদের নিচে থাকলেও বিয়ের ব্যাপারটি অস্বীকার করতেন। কিন্তু এবার তাঁরা নিজের নিজের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে সেখানেই বাগদানের পর্ব সেরে ফেলেছেন। মুম্বাই ফিরে বিয়ের দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানা গেছে।দুই মাস আগে মহেশ তাঁর প্রথম স্ত্রীকে মোটা অঙ্কের টাকা দিয়ে বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি ঘটান মুম্বাইয়ে বান্দ্রার পারিবারিক আদালতে।