লারা দত্ত ও মহেশ ভূপতির বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের নায়িকা লারা দত্ত এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র বিখ্যাত টেনিস তারকা মহেশ ভূপতি। এত দিন তাঁদের মেলামেশা শুধুই বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের বহুতলে একই ছাদের তলায় থাকলেও, এত দিন পর্যন্ত বিয়ের ব্যাপারটি দুজনেই অস্বীকার করতেন। গত আগস্টে লারা একটি ম্যাগাজিনের ফটোশুটে এবং ভূপতি ইউএস ওপেন টেনিসের জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেই তাঁরা বাগদান পর্ব সেরে ফেলেছেন। এবার তাঁরা মুম্বাই ফিরেই বিয়ের দিন-তারিখ ঘোষণা করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, দুই মাস আগে মহেশ তাঁর প্রথম স্ত্রীকে মোটা অঙ্কের টাকা দিয়ে বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি ঘটান মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে।