লারা দত্তের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের মনের গোপন কথা, গোপন বাসনা মুখ দিয়ে বের করানোর কায়দাটা ভালোই জানেন পরিচালক করন জোহর। দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুরের মধ্যে বিচ্ছেদ, প্রিয়াঙ্কা চোপড়া ও শহীদ কাপুরের মধ্যে মন দেওয়া-নেওয়া; এমনকি কারিনা কাপুর ও প্রিয়াঙ্কার মধ্যে বিদ্বেষ—এ সবই করনের সঙ্গে কথাচ্ছলে বেরিয়ে এসেছে তারকাদের মুখ থেকে। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আড্ডা দিতে এসে তারকাদের এখন হয়েছে হাটে হাঁড়ি ভাঙার দশা। কোনো গোপন কথাই আর গোপন রাখতে পারেন না তাঁরা। যেমনটা পারেননি লারা দত্ত। প্রেমিক টেনিস তারকা মহেশ ভূপতিকে নিয়ে সম্প্রতি বিশেষ ওই টিভি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লারা। জানা গেল, আসছে ফেব্রুয়ারিতেই তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। দুজনের পরিবার নাকি এখন বিয়ের দিনক্ষণ নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছে। ওয়েবসাইট।