লারাকে নিয়ে গুজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরার সামনে নয়, পেছনে কাজ করার ইচ্ছা অভিনেত্রী লারা দত্তের। অভিনয়ের বদলে নিজেই এবার ছবি বানাতে যাচ্ছেন। টানা দুই বছর ধরে ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। আগামী জুলাইতে ছবির কাজে হাত দেবেন। কদিন আগে এমন খবরে অনেকে নড়েচড়ে বসেছিলেন। কেউ কেউ বক্রোক্তি করেছেন—সেদিনের মেয়ে এখনই কিনা...। এসব খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন সাবেক এই মিস ইউনিভার্স। টুইটারে এক বার্তায় লারা দত্ত বললেন, ‘এখনই পরিচালনায় নামছি না আমি। তেমন কোনো প্রস্তুতিও নেই আমার। কয়েক বছর পর হয়তো ভাবা যেতে পারে। এই মুহূর্তে ক্যামেরার সামনেই স্বচ্ছন্দবোধ করছি।’ ওয়েবসাইট।