লারার কাছে মাতৃত্ব মানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্ব মানে সন্তানের প্রতি নিঃশর্ত ভালোবাসা, যা একজন মাকে নাজুকও করে ফেলতে পারে। বলিউড তারকা লারা দত্ত তা-ই মনে করেন। সদ্য প্রথমবারের মতো মা দিবস উদ্যাপন করতে গিয়ে এই উপলব্ধি হয়েছে লারার। তাঁর মেয়ে সায়রার বয়স এখন চার মাস। এ ব্যাপারে লারা বলেন, সন্তানের প্রতি ভালোবাসা এতটাই নিঃশর্ত হয় যে এটি পুরোপুরি প্রতিফলিত হয় সন্তানের মধ্যে। যার ফলে এর বাস্তবতা মায়ের কাছে একদম পরিষ্কার হয়ে ওঠে। এই যে নিঃশর্ত ভালোবাসার অভিজ্ঞতা, তা একজন মাকে নাজুক করে তুলতে পারে। এটি দুনিয়া আর চারপাশ সম্পর্কে মাকে সচেতন করে তুলতে পারে। লারা তাঁর ডিভিডি প্যারেন্টাল ইয়োগা উইথ লারা দত্ত-এর উদ্বোধন উপলক্ষে এই অভিজ্ঞতার কথা জানান। আইএএনএস।