লারার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের অভিনেত্রী লারা দত্ত মিসেস ভূপতি হয়ে গেছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে বিয়ে নিবন্ধন করেছেন। এ উপলক্ষে মুম্বাইয়ের বান্দ্রায় বরের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। এর পরপরই লারা-ভূপতি গোয়ার উদ্দেশে মুম্বাই ছাড়েন। সেখানে সমুদ্রসৈকতের পাশে নতুন একটি অবকাশ যাপন কেন্দ্রে উঠেছেন তাঁরা। আজ শুক্রবার খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানটি সেখানেই সারবেন এই যুগল। অনুষ্ঠানে রাভিনা টেন্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, ডেভিড ধাওয়ান, রীতেশ দেশমুখ, দিয়া মির্জা, সাজিদ খানসহ ২০০ অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। ওয়েবসাইট।