লারার বৃহস্পতি তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী লারা দত্তের বৃহস্পতি এখন তুঙ্গে বলা চলে। সম্প্রতি লারা সব গুজবকে পেছনে ফেলে ভারতের টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের কিছুদিন পরই কীভাবে শরীরটাকে তাজা ও মজবুত রাখতে হয় তা নিয়ে লারা একটি ডিভিডিও বাজারে ছেড়েছেন। দীর্ঘদিন পরে লারা বার্লিন থেকে ফারহান আখতারের ছবি ‘ডন টু’-এর শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছেন। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার উঠেপড়ে লাগবেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবি ‘চলো দিল্লি’কে নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে তাঁর নিজের প্রযোজনায় নির্মিত প্রথম ছবি। প্রথম ছবি প্রযোজনা সম্পর্কে লারা বলেন, ‘এ নিয়ে বেশ ভালোও লাগছে। আবার কিছুটা ভয়ও লাগছে। আশা করছি, নিজের প্রতিষ্ঠান থেকে একটা ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারব।’ লারা আরও বলেন, সবকিছু মিলে বেশ ভালোই আছি।