লারার সবজির জামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালফ্যাশনের নানা পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কিন্তু এমন পোশাক পরার সৌভাগ্য বোধ করি আগে কখনো হয়নি অভিনেত্রী লারা দত্তের। পশুপাখির অধিকার আদায়ে সক্রিয় সংগঠন ‘পেটা’র এক বিজ্ঞাপনে লেটুসপাতা ও সবজির তৈরি জামা পরতে দেখা গেছে লারাকে। ‘ছোট্ট একটি সিদ্ধান্ত আমাদের শরীর, স্বাস্থ্য, দেশ-জাতি তথা বিশ্বের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের নিজেদের স্বাস্থ্যের উন্নতি ও অসংখ্য পশুপাখির জীবন রক্ষায় অনায়াসে একটি কাজ করা যায়, আর তা হলো নিরামিষাশী বনে যাওয়া।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে পেটার পক্ষে এভাবেই কথা বললেন লারা দত্ত। ওয়েবসাইট।