লাল গালিচায় লাল ক্রিস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাল রঙের পোশাক পরে অগুনতি তরুণের হূদয় জখম করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। কান উৎসবের লাল গালিচার ওপরে এই তারকা হাঁটলেন লাল রঙের ওই পোশাক পরেই। গত শুক্রবার কানের লাল গালিচা তাই ছিল ক্রিস্টেনময় কিংবা লালে লাল! নিজের ছবি অন দ্য রোড-এর প্রদর্শনী ছিল সেদিন। তার আগে ২৩ মে পাম দি’অর পুরস্কারের প্রতিযোগিতার জন্য সূচনা প্রদর্শনী হয়েছে ছবিটির। আরেক তারকা রবার্ট প্যাটিনসনও ছিলেন কান উৎসবে, তবে প্রেমিকা ক্রিস্টেনকে তাঁর বাহুবন্দী অবস্থায় দেখা যায়নি একবারও। চালাচ্ছেন প্যাটিনসন নিজের কসমোপোলিস ছবির প্রচারণা। প্যাটিনসন-ক্রিস্টেনের এই দূরে দূরে থাকা নাকি পূর্বপরিকল্পিত! ডেইলি মেইল।