প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনের শিকার—এমন একটি গ্রামের দুই তরুণ-তরুণীর প্রেম, ভালোবাসার গল্প নিয়ে লাল চর। কিন্তু লাল চরের দখলকে কেন্দ্র করে এই গল্প অন্যদিকে মোড় নেয়। জানালেন ছবির পরিচালক নাদের চৌধুরী। কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
জাজ মাল্টিমিডিয়া, ইমপ্রেস ও ভিবি প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, মোহনা মিম, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, কাজী শিলা, সাবিহা জামান প্রমুখ। ছবির জন্য গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, জুয়েল মাহমুদ ও হারুন অর রশিদ। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, ডলি সায়ন্তনী ও নাকিব রিদ চৌধুরী। সংগীত করেছেন ফরিদ আহমেদ।