লালগালিচায় তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভোরের সূর্যই বলে দেয় দিনের বাকিটা কেমন যাবে। তাই পুরো দিনের ব্যাপারে জানতে ভোরবেলার আকাশ দেখেন অনেকে। তেমনই মেরিল-প্রথম আলো পুরস্কারের লালগালিচা। পুরো আয়োজনটা কেমন হবে, তার ঠাওর মেলে এর লালগালিচার পাশ দিয়ে হেঁটে গেলেই। এই লালগালিচাই তো বাতলে দেয় মিলনায়তনের ভেতরের হালচাল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের লালগালিচা পর্বটি ছিল একেবারে অন্য রকম। প্রিয় তারকাদের বক্তব্য, তাঁদের পোশাক, লালগালিচার অভিজ্ঞতা আর ভক্তদের সেলফি-শিকারে পরিণত হওয়া ছিল লালগালিচার অন্যতম আকর্ষণ।

লালগালিচার উত্তাপ টের পেয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা আর শিবলী মহম্মদ। গাড়ি থেকে নেমে গালিচায় পা রাখামাত্রই সেলফি-শিকারি এক ভক্ত ছুটে আসেন তাঁদের কাছে। একটা সেলফির আবদার তাঁর। প্রিয় শিল্পীরা ভক্তের সেই আবদার ফেলেননি। সেলফি তুলে ভক্তের হাসিকে তাঁরা আরও বেশি চওড়া করে দিলেন।

‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে লালগালিচায় ছিল দুটি পর্ব। প্রথমটি একেবারে মিলনায়তনের বাইরে মূল ফটকের শুরুতে। আর দ্বিতীয়টি মিলনায়তনের প্রবেশমুখে। মিলনায়তনের প্রবেশমুখ থেকে রুম্মান রশীদ খান ও অদিতি তারকাদের কাছ থেকে লালগালিচার অভিজ্ঞতার কথা শোনেন। আর মূল ফটকের শুরুতে তারকারা দেখেন ভক্তদের লালগালিচার উচ্ছ্বাস। লালগালিচার পাশেই সারিবদ্ধ হয়ে ভক্তদের জটলা দেখে অনেক তারকাই অবাক হয়েছেন। এত ভক্ত! শুধুই লালগালিচায় তাঁদের একনজর দেখার জন্য রোদে দাঁড়িয়ে? তাই তো অনেকে ভক্তদের সেই উচ্ছ্বাসকে বৃথা যেতে দেননি। সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু লালগালিচায় পা রেখেই হাত উঁচিয়ে অভিবাদন জানান ভক্তদের। ক্যামেরা তাঁর দিকে তাক করলে তিনি ফ্রেমে ভক্তদেরও যুক্ত করার অনুরোধ করেন। এই না হলে লালগালিচার উত্তাপ!
লালগালিচার উত্তাপ টের পেয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা আর শিবলী মহম্মদ। গাড়ি থেকে নেমে গালিচায় পা রাখামাত্রই সেলফি-শিকারি এক ভক্ত ছুটে আসেন তাঁদের কাছে। একটা সেলফির আবদার তাঁর। প্রিয় শিল্পীরা ভক্তের সেই আবদার ফেলেননি। সেলফি তুলে ভক্তের হাসিকে তাঁরা আরও বেশি চওড়া করে দিলেন।
বন্ধুদের মিলনমেলা বসেছিল লালগালিচার পাশ ঘেঁষে। অভিনেত্রী শম্পা রেজা আর রাইসুল ইসলাম আসাদের দেখা হলো লালগালিচায়। শুরুতেই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। একে অন্যকে জড়িয়ে ধরলেন। শম্পা রেজা বললেন, ‘আমরা কিন্তু পুরোনো বন্ধু।’ এভাবেই লালগালিচার পাশে দেখা গেল ঈশিতা-ফারহানা নিশো, মোস্তফা সরয়ার ফারুকি-তিশা-সুমন পাটোয়ারি-ইরেশ যাকের, হাসিন-মেহজাবিন, তানজিন তিশা-বেনজির ইশরাতদের আড্ডা জমাতে।
লালগালিচায় সবাই কি একা একা হেঁটেছেন? না, অনেকেই এসেছেন দলবেঁধে, বন্ধুদের সঙ্গে। এই যেমন গানের কয়েকজন শিল্পী—মুহিন, সাব্বির, শফিক তুহিন, জয় শাহরিয়ার, সন্দিপন, কিশোর। সঙ্গে আরও ছিলেন অভিনয়শিল্পী দীপালী
লালগালিচার আকর্ষণ ছিল রাতেও, অনুষ্ঠান শেষ হওয়ার পর। তখন আলোকচিত্রীদের সামনে একসঙ্গে দাঁড়িয়েছেন সালমা, সুজানা, কোনাল, হাসিন, কনা, ইশিতা ও ফারহানা নিশো
ভক্তদের চমকে দেবেন বলেই কিনা, লালগালিচায় দেখা গেল নতুন ধারা। নতুন ছবির নির্মাতারা তাঁদের ছবির দল নিয়ে দখল করে নিলেন লালগালিচা। আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা এলেন তাঁর ছবির নায়িকা নাবিলাকে নিয়ে। এরপর রেদওয়ান রনি এলেন তাঁর আইসক্রিম ছবির দল নিয়ে।
তারকাদের ছবি তুলতে তুলতে ক্লান্ত আলোকচিত্রীরা। কিন্তু লালগালিচার পাশে ঠায় দাঁড়ান ভক্তদের মুঠোফোন আর ক্যামেরার ফ্ল্যাশ বাতি যেন থামছেই না!
লালগালিচার জন্য চাই আলাদা পোশাক। আমন্ত্রণপত্র হাতে পাওয়ার পর অনেকেই ফোন করে জানতে চেয়েছেন, ওই দিন পোশাকের জন্য আলাদা কোনো নির্দেশনা আছে কি না। এমনই আগ্রহ ছিল সবার মধ্যে। কেউ কেউ আবার নতুন পোশাক তৈরি করেছেন কিংবা অনেক দিন আগে থেকেই এই অনুষ্ঠানের জন্য পোশাক আলাদা করে রেখেছেন। এর প্রমাণ পাওয়া গেল লালগালিচায়। তারকাদের এমন উপস্থিতি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের লালগালিচাকে অনেক আকর্ষণীয় করেছে। ৮ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে আসা সব তারকাই হেঁটেছেন লালগালিচায়। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রীরা। লালগালিচায় তেমনিভাবে ক্যামেরাবন্দী করা হলো জয়া আহসান ও বিদ্যা সিনহা মিমকে

টুকরো টুকরো এমন অনেক গল্পই জমেছিল লালগালিচার প্রতি ইঞ্চিতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও শেষ হয়নি লালগালিচার জৌলুশ। এমনকি মূল অনুষ্ঠান শুরু হওয়ার পরও লালগালিচায় তারার ঝলকানি নেভেনি।

এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের লালগালিচায় ছিল লালের আধিক্য। মাহির লাল গাউন, সামিনা চৌধুরীর লাল টিপ, আরিফিন শুভর লাল ব্লেজার। যেন লালগালিচায় হাঁটার জন্যই তাঁদের এই লাল লাল সাজ!
এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের লালগালিচায় ছিল লালের আধিক্য। মাহির লাল গাউন, সামিনা চৌধুরীর লাল টিপ, আরিফিন শুভর লাল ব্লেজার। যেন লালগালিচায় হাঁটার জন্যই তাঁদের এই লাল লাল সাজ!

কমেনি ভক্তদের ভিড়ও। মূল আয়োজনের বাইরে লালগালিচা এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে যোগ করেছে বাড়তি উত্তেজনা।

এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের লালগালিচায় ছিল লালের আধিক্য। মাহির লাল গাউন, সামিনা চৌধুরীর লাল টিপ, আরিফিন শুভর লাল ব্লেজার। যেন লালগালিচায় হাঁটার জন্যই তাঁদের এই লাল লাল সাজ!

মজার ঘটনাও কিন্তু কম ঘটেনি এবারের লালগালিচায়। এই যেমন অভিনেত্রী মাহি। লালগালিচায় পা দিয়েই বললেন, ‘এবারই প্রথম লালগালিচায় হাঁটছি।’ জানালেন, এর আগেও একবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন, কিন্তু তখন লালগালিচায় হাঁটা হয়নি। এবার হাঁটতে অন্য রকম অনুভূতি হয়েছে তাঁর। লালগালিচায় হাঁটা তবে বিশেষ কিছু? মাহির জন্য তো অবশ্যই। প্রথমবার লালগালিচায় হেঁটে, প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি!

তিশা, মোশাররফ করিম ও সাজু খাদেম। ‘মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৪’ আয়োজনে তাঁরা ছিলেন উপস্থাপক

‘মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৪’ আয়োজন ক্যামেরাবন্দি করেছেন জিয়া ইসলাম, সাহাদাত পারভেজ, মনিরুল অালম, কবির হোসেন, জাহিদুল করিম, খালেদ সরকার, হাসান রাজা, আশরাফুল আলম, সাবিনা ইয়াসমিন, আবদুস সালাম ও সাইফুল ইসলাম

গ্রন্থনা: আদর রহমান ও এম এ হান্নান