লালগালিচায় শ্যারন স্টোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ইনস্টিংক্ট ছবির তারকা শ্যারন স্টোন কান উৎসবের শেষভাগে পা রেখেছেন লালগালিচায়। গত বুধবার তিনি হেঁটেছেন লালগালিচায়। অবশ্য শুধু উৎসবে উপভোগ করতে নয়, শ্যারন স্টোন এই ফাঁকে সময় দিয়েছেন সচেতনতামূলক কাজেও। বৃহস্পতিবার অংশ নিয়েছেন অ্যামফার ‘এইডসের বিরুদ্ধে চলচ্চিত্র’ শীর্ষক অনুষ্ঠানে। উৎসবে কোনো ছবি না থাকলেও আলাদা করে নজর কেড়েছে এই হলিউড অভিনেত্রীর উপস্থিতি। শ্যারন যেন ফিরিয়ে আনলেন তাঁর ক্যারিয়ারের দুর্দান্ত দিনগুলোই।