লালন সাধকদের নিয়ে ‘সাধুসঙ্গ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন মানবজনম আর কী হবে, মন যা করো ত্বরায় করো এই ভবে’ ফকির লালন সাঁইয়ের এ বাণী নিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পদ্মহেম ধামের উদ্যোগে আবারও শুরু হতে যাচ্ছে ‘লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ’। এটি লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গের পঞ্চম আসর। ২২ ও ২৩ অক্টোবর এ সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে। এতে দুই বাংলার সাধুগুরুরা লালনের গান ও বাণী পরিবেশন করবেন।বাংলাদেশের লালনশিল্পীদের মধ্যে রয়েছেন দরবেশ নহীর শাহ, টুনটুন বাউল, রব বাউল, রাজ্জাক বাউল, আনুশেহ আনাদিল, সুমী, রিংকু, কোনাল, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, রমজান ফকির, গোলাপী ফকিরানী। এ ছাড়া কালকাতা থেকে থাকছেন খিজমত ফকির, সম্রাট বাউল, দিলীপ দাস, সুমন্ত বাউল, ভজন দাশ বৈরাগী প্রমুখ।২২ অক্টোবর বেলা তিনটায় সাধুসঙ্গ শুরু হবে। চলবে ২৩ অক্টোবর ভোররাত পর্যন্ত। প্রতিদিন রাত আটটা থেকে শুরু হবে লালন গীতের মূল আসর। লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গের সহসভাপতি ও ক্লোজআপ তারকা রিংকু বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সাধুসঙ্গ পালন করতে পারব বলে আশা করছি। লালনের গান ও বাণী সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন।’ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।