লালনের গান নিয়েই আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে ‘কল-এর গান’ অনুষ্ঠানে গান করবেন শাহনাজ বেলী। স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে। কথা হলো এই শিল্পীর সঙ্গে।‘কল-এর গান’ অনুষ্ঠানে আপনার গান আর কখনো শোনা হয়নি।ঠিকই বলেছেন। আজ প্রথম এই অনুষ্ঠানে আমি গান করব। তাই অনেক গানের প্রস্তুতি নিয়েছি। আমি তো লোকগানের শিল্পী, লোকগানই করব। এ ছাড়া লালনের গান, হাসন রাজার গান, রাধারমণের গান ও শাহ আবদুল করিমের গান করব। আমার নিজের কিছু গান করারও ইচ্ছা আছে।আপনি নিজে কোন ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন?লালনের গান। এখন আমি লালনের গান নিয়েই আছি। এ বছর আমার তিনটি অ্যালবাম বেরিয়েছে—রং লাগাইলি মনে, লালন বলে কপালের নাম গোপাল চন্দ্র ও কই হলো মোর মাছ ধরা। এর মধ্যে পরের দুটি লালনের গান নিয়ে। এ পর্যন্ত আমার ৭০টি অ্যালবাম বেরিয়েছে। শুধু লালনের গান নিয়ে এসেছে সাতটি অ্যালবাম।আপনার প্রথম অ্যালবাম কবে বের হয়?আমি গান করছি ৩০ বছর হলো। বেশির ভাগ শ্রোতা আমাকে চেনেন ২০০৪ সাল থেকে। ওই বছরের গোড়ার দিকে বের হয় আমার প্রথম অ্যালবাম একবার পাইলে। তার এক মাস পর বের হয় লালনের গান নিয়ে কোথায় আছে দিন-দরদি। ইউটিউবে কিন্তু আমার গাওয়া লালনের গানগুলো সবাই বেশি শুনছেন।আপনি গান শিখেছেন কোথায়?আমার বাবা মনসুর আলী বিশ্বাস আধ্যাত্মিক গান করেন। একদম ছোটবেলায় তাঁর কাছ থেকে কিছু গান শিখেছিলাম। তবে গানের ওপর আর কোনো শিক্ষকের কাছ থেকে কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি। শুনে শুনেই অসংখ্য গান আমি কণ্ঠে তুলে নিয়েছি, চর্চা করছি, গাইছি।